বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে কারাদণ্ড

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে কারাদণ্ড

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে কারাদণ্ড




বানারীপাড়া প্রতিনিধি॥ বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্য রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ,সরবারহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয় জেনেও তা অমান্য করে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে ৯ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

 

 

রবিবার রাত সাড়ে ১২টা থেকে শেষ রাত অবধি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে আটক করে মোবাইল কোর্টে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন সঞ্জয় মন্ডল (২৮), হিরু লাল পাড় (২৬), রমেশ হালদার (২৬) যতীন বাড়ৈ (৪৫), অসীম হালদার ( ২৬), আব্দুর রহমান (৩৩), তপন দেউড়ি (৩৪), দিলীপ বিশ্বাস (৩২) ও মিঠুন বাড়ৈ (২২)।

 

 

এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইউএনও রিপন কুমার সাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

 

আজ সোমবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্তদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এদিকে ডিমওয়ালা মা ইলিশ বাঁচাতে এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD