বরিশালে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ১৬ জেলের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ১৬ জেলের কারাদণ্ড

বরিশালে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ১৬ জেলের কারাদণ্ড




বরিশাল প্রতিনিধি॥ মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরিশাল বিভাগে ১৬ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় টন মা ইলিশ।

এ দিকে, মৎস্য অধিদপ্তর দাবি করেছে, প্রথম দিনে আইনশৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নদীতে নিষেধাজ্ঞা অনেকাংশেই কার্যকর হয়েছে।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক জানান, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই বিভাগের ১৬ জন জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে ১৯টি। এছাড়া ৫৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক দশমিক ৬৯৯ মেট্রিক টন ইলিশ।

এ দিকে, নিষেধাজ্ঞার প্রথম দিন বুধবার ভোরে বরিশালের ইলিশ মোকামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পোর্ট রোড ইলিশ মোকাম থেকে ৪০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। অভিযানে ইলিশ বিক্রয়ের দায়ে জাকির হোসেন জাহিদ নামে ওই বাজারের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন।

এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, অভিযানে তারা তিনজনকে আটক করেছেন। এছাড়া ইলিশ বিক্রয়ের দায়ে অর্থদণ্ড করা হয়েছে ১৫ হাজার টাকা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৬০ কেজি ইলিশ। এ সময় নিষেধাজ্ঞার প্রথম দিনে নৌবাহিনীর টহল টিমের কারণে নদীতে নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD