বরিশালে নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা, আহত ৪ শিক্ষার্থী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা, আহত ৪ শিক্ষার্থী

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা, আহত ৪ শিক্ষার্থী




নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে কলেজের মূল ফটক বন্ধ করে কর্মসূচি শুরু করলে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় ধাক্কাধাক্কিতে অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে সুমাইয়া (২১) ও আরও একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালার আলোকে শিক্ষক নিয়োগের দাবিসহ ৬ দফা তুলে ধরেছেন। তারা অভিযোগ করেন, শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা জোরপূর্বক কর্মসূচি ভাঙার চেষ্টা করেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর শারীরিকভাবে হামলা করেন।

অন্যদিকে শিক্ষকদের দাবি, শিক্ষার্থীরা গেট বন্ধ করে রাখায় তারা কলেজে প্রবেশ করতে পারেননি। প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন শিক্ষকরা। কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা আক্তার জানান, সামনে পরীক্ষা থাকায় শিক্ষকরা অফিস রুমে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেয় এবং ধাক্কাধাক্কিতে শিক্ষকদের ফেলে দেয়।

সংঘর্ষের ঘটনায় কলেজের সামনে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। উভয় পক্ষই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD