বরিশালে নারী মাদক কারবারিসহ আটক-৪, ১০ কেজি গাঁজা উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে নারী মাদক কারবারিসহ আটক-৪, ১০ কেজি গাঁজা উদ্ধার

বরিশালে নারী মাদক কারবারিসহ আটক-৪, ১০ কেজি গাঁজা উদ্ধার




নিজস্ব প্রতিবেদক: বরিশালে পুলিশের অভিযানে দশ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার (০৯ মে) রাতে বরিশাল নগরের সিএন্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আরিচুল হক।

আটককৃতরা হল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলা এলাকার মোশরফা বেগম (৩৫), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার শিমু বেগম (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ইষ্টার্ন বাজার এলাকার সামিয়া আক্তার (১৬) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন বড় ধুপিয়া এলাকার আবুল হোসেন (২৩)।

 

ওসি আরিচুল হক বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি কোতোয়ালি) নাফিছুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে, এস আই মো. রেজাউল করিমসহ একটি টিম নগরের সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

 

এসময় সন্দেহ জনক তিন’জন মহিলা ও একজন পুরুষকে তল্লাশী করলে তাদের গায়ে টেপ দিয়ে পেচানো দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD