সংবাদ শিরোনাম:

বরিশালে নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:14:17 pm, Tuesday, 17 September 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

হিজলা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মকবুল মোল্লা (৬৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, নামাজ আদায় করে ওই বৃদ্ধ রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে মাউনতলা স্কুলের সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

প্রকাশের সময় : 02:14:17 pm, Tuesday, 17 September 2019