সংবাদ শিরোনাম:

বরিশালে নাবালক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:43 am, Thursday, 8 October 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চার কোমলমতি নাবালক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তবে শত্রুতার জেরে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিশুদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা। মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত ওই চার শিশুকে বাবা-মায়ের জিন্মায় দেয়ার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পুলিশের কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ থানায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা ওই শিশুটির খেলারসাথী। গত রোববার বিকেলে বাগানের মধ্যে খেলার সময় তাকে আসামিরা ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলার আসামি হিসেবে চার শিশুকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ এক আদেশে আসামি চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলো-সাইদুল ইসলাম (১১), সোলায়মান ইসলাম তামিম (১০), হাফিজুল ইসলাম লাবিব (১০) এবং শাওন হাওলাদার (১০)।

সন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ওই চার শিশুর আহাজারিতে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আদালতের আদেশ রক্ষায় পুলিশ তাদের প্রিজন ভ্যানে নিয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে নাবালক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশের সময় : 12:08:43 am, Thursday, 8 October 2020