বরিশালে নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিস্কার,তিন শিক্ষককে অব্যাহতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিস্কার,তিন শিক্ষককে অব্যাহতি

বরিশালে নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিস্কার,তিন শিক্ষককে অব্যাহতি




নিজস্ব প্রতিনিধি॥  সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসায় পরীক্ষায় নকলের দায়ে পাঁচ ফাজিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককেও অব্যাহতি দেয়া হয়।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হচ্ছেন- সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান, ফাতেমা তুজ জোহরা, সাইফুল ইসলাম ও সদর উপজেলার পূর্ব চাদপুরা ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাথী বেগম ও শামীমা আক্তার।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক আবুল বাসার গাজী, রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক মরিয়ম বেগম।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চরকাউয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ফারক খান জানান, ফাজিল প্রথম বর্ষের হাদিস পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে এসে পাঁচ পরীক্ষার্থীকে নকলসহ ধরে বহিস্কার করেন। ওই সময় কক্ষ পরিদর্শকরা কোনও দায়িত্ব পালন না করায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা ফাজিল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গেলে দোতলার ৪টি কক্ষ থেকে ওই পাঁচ পরীক্ষার্থীকে নকলসহ ধরা হয়। পরে তাদের বহিস্কার করা হয়। এ সময় দায়িত্বে অবহেলার কারণে ৩ শিক্ষককেও অব্যাহতি দেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD