বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:50:54 pm, Sunday, 26 September 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় যাত্রীবাহী তুহিন পরিবহন ও জিসান পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন পরিবহনের বাসটি এক বাইসাইকেলচালককে চাপা দিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে সাইকেলচালক নিহত ও বাস দুটির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেলচালক উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নির্মল চন্দ্র হালদারের ছেলে নিক্সন চন্দ্র হালদার (৩৫)। আহতদের মধ্যে নাসিমা বেগম (৩৫), আনিসুর রহমান (৪৫), তুহিন (২৬), জাকারিয়া (৩০) ও মিলনের (২৯) নাম জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, নতুন শিকারপুর এলাকায় বরিশাল থেকে ভুরঘাটাগামী জিসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তুহিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেলচালককে চাপা দিয়ে সড়কের পাশে ফাঁকা একটি ঘরে ঢুকে পড়ে। এতে সাইকেলচালকসহ দুই বাসের ১০-১৫ জন যাত্রী আহত হন। ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নিক্সনকে মৃত ঘোষণা করেন।

তুহিন পরিবহনের বাসযাত্রী মো. মোস্তাফিজ বলেন, মোস্তাফাপুর থেকে তুহিন পরিবহনের বাসটিতে উঠি। বাসে ২৫-৩০ জন যাত্রী ছিলেন। বাসের গতি ছিল অনেক বেশি। আমিসহ কয়েকজন যাত্রী চালককে এ ব্যাপারে সতর্ক করি। তবে চালক আমাদের কথায় কান দেননি। বাসটি বেপরোয়াভাবে চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই তুহিন পরিবহনের বাসচালক ও তার সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশের সময় : 08:50:54 pm, Sunday, 26 September 2021