বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে ‘দি মুন মেডিকেল সার্ভিস গুণল এক লাখ টাকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:32:22 pm, Tuesday, 22 October 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল নগরীর ‘দি মুন মেডিকেল সার্ভিসেস’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।অর্থদণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার রফিকুল ইসলাম নগরীর কাউনিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শেবাচিম আগরপুর রোডের ‘দি মুন মেডিকেল সার্ভিসেস’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে বসে নিজেকে শেবাচিম হাসপাতালের একজন মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ পরিচয় দিতেন। পাশাপাশি এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহারের মাধ্যমে রোগীদের ভুয়া চিকিৎসা সেবাও দিয়ে আসছিলেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, খবর পেয়ে পুলিশের সহায়তায় আগরপুর রোডস্থ ‘দি মুন মেডিকেল সার্ভিসেস’ নামে ওই ডায়াগনস্টিক সেন্টারটিতে মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে রফিকুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। যিনি নিজেকে চিকিৎসক দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি তিনি অন্য একজন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম নামে ওই ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে ‘দি মুন মেডিকেল সার্ভিস গুণল এক লাখ টাকা

প্রকাশের সময় : 08:32:22 pm, Tuesday, 22 October 2019