সংবাদ শিরোনাম:

বরিশালে দখলমুক্ত হয়ে প্রবাহে ফিরল খাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:07:33 pm, Wednesday, 2 September 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের ভেতর দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে খালটি। স্থানীয়দের কাছে চামটা আড়াইবেকি ভাড়ানী খাল নামে পরিচিত। পানি নিষ্কাশন কিংবা সেচের প্রধান উৎস এই খালটি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে খালে ফিরেছে স্বাভাবিক প্রবাহ। খালের তীরে থাকা ফসলি জমি পাচ্ছে পানি। ফলে চাষাবাদে ফিরবে গতি। কৃষকদের জোর দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম মাস্টার, স্থানীয় ফাঁড়ির পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা খালের প্রবাহ রোধ করে গড়ে ওঠা তিনটি দোকান ঘর উচ্ছেদ করা হয়। খালের অন্তত ৫ শতাংশ জমি দখল করে দোকানগুলো গড়ে উঠেছিল।

সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর, ৬-এর ঙ উপধারায় উল্লেখ করা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। এই আইন লঙ্ঘন করে নান্না শিকদার, জামাল শিকদার এবং জালাল শিকদার খালের জমিতে দোকানঘর নির্মাণ করছেন। মঙ্গলবার পুলিশের সহযোগিতায় তাদের দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, খাল দখল বা ভরাট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এতে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। খাল দখল-ভরাট করা পরিবেশ আইনের লঙ্ঘন। খালের স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য খালের তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে। কোনো অবৈধ দখলদারের স্থাপনা এই উচ্ছেদ অভিযান থেকে রক্ষা পাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালে দখলমুক্ত হয়ে প্রবাহে ফিরল খাল

প্রকাশের সময় : 01:07:33 pm, Wednesday, 2 September 2020