সংবাদ শিরোনাম:

বরিশালে দক্ষিনবাংলা গ্রস্থ উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:39:07 pm, Friday, 20 September 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  ‘আমাদের লেখালেখি, বরিশাল ও দক্ষিণের কবিয়াল, পটুয়াখালীর যৌথ আয়োজনে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব-২০১৯।’ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডস্থ বিডিএস মিলনায়তনে এই গ্রন্থ উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে লেখকদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এর পর পরই জাতীয় সংঙ্গীতের মধ্যে দিয়ে দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর উদ্বোধন করা হয়। দিনব্যাপি পৃথক দুটি অধিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই উৎসবে লেখকদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

এছাড়া দিনব্যাপি এ উৎসবে লেখকদের কবিতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামরুন নাহার মুন্নীর সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সরদার ফারুক।

দক্ষিনবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর আহ্বায়ক কবি শফিক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি এবং কবিতার সম্পাদক শাহীন রেজা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীস্থ দখিণের কবিয়ালের প্রধান পৃষ্ঠপোষক রাধেশ্যাম দেবনাথ, আমাদের লেখালেখির প্রধান উপদেষ্টা ডা. ভাস্কর সাহা, আমাদের লেখালেখি ঝালকাঠি জেলা প্রতিনিধি কবি মাহমুদা খানম ও পিরোজপুর জেলা প্রতিনিধি কবি অলোক মিত্র, লেখক সাইফুল্লাহ নবীন। এছাড়া স্বগত বক্তব্য রাখেন আমাদের লেখালেখির মাহমুদ অর্ক।

এছাড়াও ২০১৮ সালের গ্রন্থ উৎসবের পর থেকে এ পর্যন্ত বৃহত্তর বরিশাল বিভাগের লেখকগণের মধ্যে যাদের এক বা আকাধিক বই প্রকাশিত হয়েছে সেসব কবি ও লেখকগণ এই উৎসবে অংশগ্রহন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে দক্ষিনবাংলা গ্রস্থ উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময় : 07:39:07 pm, Friday, 20 September 2019