বরিশালে থানায় ঢুকে গুন্ডামি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে থানায় ঢুকে গুন্ডামি

বরিশালে থানায় ঢুকে গুন্ডামি

বরিশালে থানায় ঢুকে গুন্ডামি




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর মডেল থানায় ঢুকে ইভটিজারকে মারধরের চেষ্টায় বাধা দিলে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

এ ঘটনায় পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

 

জানা গেছে, সোমবার দুপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) এক ছাত্রীকে ইভটিজিং করেন। এই অভিযোগে ওই ছাত্রীর অভিভাবকরা অনিকের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

 

এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে অনিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুপুর আড়াইটায় ভুক্তভোগী ছাত্রীর ভাই সজিব হাওলাদার(২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), হাসান শেখ(২৬), সাইফুল ইসলাম(২৫), সজল হাওলাদার(২৯)সহ ৬-৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিকের ওপর হামলা চালায়। এ সময় কর্তব্যরত এসআই সুদেব, এসআই মাহাবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় তারা। এ সময় পাঁচজন হামলাকারীকে আটক করা হয়।

 

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, হামলাকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইভিটিজার অনিকের বিরুদ্ধেও মামলা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD