বরিশালে ডেঙ্গুতে প্রাণহানি, ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে ডেঙ্গুতে প্রাণহানি, ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে

বরিশালে ডেঙ্গুতে প্রাণহানি, ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে




বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে আরও ১৫১ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বরগুনার আমতলীর বাসিন্দা আসমা বেগম (৪০)। তিনি বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর বিভাগজুড়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় সর্বাধিক ৫৬ জন ভর্তি হয়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালী জেলায় ২৩ জন এবং পটুয়াখালী মেডিক্যালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ভোলায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। পাশাপাশি চিকিৎসা সুবিধা জোরদার ও দ্রুত রোগী শনাক্তকরণই এ সংকট মোকাবিলার মূল উপায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD