বরিশালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত রোগীর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত রোগীর মৃত্যু

বরিশালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত রোগীর মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার সাথে সাথে এক রোগীর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে (রবিবার ২৯ মার্চ) ওই রোগীর মৃত্যু হয়। এর মাত্র ১৫ মিনিট আগে ওই রোগীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।

 

সেখানে রোগীর স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে প্রেরন করেন। সেখানে পৌঁছানোর সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষনা করেন বলে জানান হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

 

ওই মৃত ব্যক্তির স্বজনদের উদ্বৃতি দিয়ে হাসপাতালের পরিচালক আরও বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত হন। গতকাল শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিলো বলে মুঠোফোনে জানান তার স্বজনরা।

 

এছাড়া তার কোন স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

 

মৃত নিরু বেগম (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃত দেহ বাসায় নিয়ে যান।

 

শনিবার দিবাগত রাত পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনা সন্দেহে ৬জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিচালক। তবে তারা কেউ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ। এমনকি এই হাসপাতালে নেই করোনা সনাক্তরকন কোন পরীক্ষাও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD