বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে জেলেদের হামলার শিকার ইউএনও,নদীতে পড়ে গেলেন দুই আনসার সদস্য

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:44 pm, Friday, 8 October 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে মাঝ নদীতে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর সিকদার বাড়ি ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা ইউএনও’র স্পিডবোটে সজোরে ট্রলার দিয়ে ধাক্কা দেয়। এ সময় দুই আনসার সদস্য নদীতে পড়ে যান এবং একজনের শটগান নদীতে পড়ে তলিয়ে যায়। এদিকে ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকায় কঠোর অবস্থান নেন। স্থানীয় জেলেদের মধ্যে গ্রেপ্তার আতঙ্কের পাশাপাশি চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিকদার ঘাট সংলগ্ন নদীতে জেলেদের বেশ কয়েকটি ট্রলার ধাওয়া করে ইউএনওর নেতৃত্বে অভিযানে ব্যবহৃত স্পিডবোট। এ সময় জেলেরা ইউএনও’র স্পিডবোট লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। তারা স্পিডবোটকে ট্রলার দিয়ে সজোরে ধাক্কা দেয়।

হামলার শিকার ইউএনও শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গেলে একদল জেলে নদীর তিন দিক থেকে তিনটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইটপাটকেল ছোড়া শুরু করে। হামলাকারীরা ট্রলার দিয়ে আমাদের স্পিডবোটে সজোরে ধাক্কা দেয়।’

ইউএনও আরও বলেন, ‘স্পিডবোটে থাকা সকলেই কমবেশি আহত হয়েছি। স্পিডবোটে থাকা দুইজন আনসার সদস্য নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র নদীতে তলিয়ে যায়। আনসার সদস্যের অস্ত্র উদ্ধারে বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা নদীতে তল্লাশি করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তলিয়ে যাওয়া শটগানটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও’র উপর হামলার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় হমলাকারীদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে জেলেদের হামলার শিকার ইউএনও,নদীতে পড়ে গেলেন দুই আনসার সদস্য

প্রকাশের সময় : 09:16:44 pm, Friday, 8 October 2021