মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স কতৃক আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর বিভাগীয় শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর রবিবার সকাল ৯টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসাবে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক এম.ডি. আব্দুস সালাম, ইউনিসেফ’র বিভাগীয় প্রধান তৌফিক আহাম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) ডাঃ সুভাষ সরকার প্রমুখ।
উল্লেখ্য বরিশাল বিভাগে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬মাস থেকে ৫ বছরের সকল শিশুদের ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a Reply