সংবাদ শিরোনাম:

বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:14:12 pm, Saturday, 15 February 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ছাত্রদলের মিছিল বাধা দিয়েছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্রদলের ব্যানারে জেলা ছাত্রদল নেতা সবুজ আকনের নেতৃত্বে নেতাকর্মীরা টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে সদর রোডে মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।
এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগানসহ মিছিলটি শুরু করলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের বাধার মুখে পড়ে। এ নিয়ে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত তাদের মিছিল করতে দেয়নি পুলিশ। জেলা ছাত্রদল নেতা সুবুজ আকন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ছাত্রদল নেতাকর্মীরা স্মৃঙ্খলা বজায় রেখে মিছিল বের করতে গেলে পুলিশ বাধার সৃষ্টি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা

প্রকাশের সময় : 10:14:12 pm, Saturday, 15 February 2020