সংবাদ শিরোনাম:

বরিশালে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:12:07 pm, Thursday, 27 May 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশালে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- মো. কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মুকতার হাওলাদার (৩০)। তাদের উদ্ধার করতে গিয়ে কাশেম হাওলাদারের অপর ছেলে মনির হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের এক ইটভাটার কাছাকাছি চলে যায়। সেখান থেকে ছাগল তাড়াতে গিয়ে হাতের সঙ্গে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন।

বিষয়টি কাশেমের ছেলে মুকতার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আর তাদের উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও গুরুতর আহত হন।

স্বজনরা জানান, মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুৎ ব্যবহার করত ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা ও ছেলে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশের সময় : 09:12:07 pm, Thursday, 27 May 2021