বরিশালে চেয়ারম্যান বাহিনীর ত্রাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে চেয়ারম্যান বাহিনীর ত্রাস

বরিশালে চেয়ারম্যান বাহিনীর ত্রাস




নিজস্ব প্রতিবেদক ॥  চাঁদা না দেয়ায় জাগুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরীর নেতৃত্বে নগরীর ২৬নং ওয়ার্ড এলাকার ৩ যুবককে মারধর করে ও কুপিয়ে জখম করেছে চেয়ারম্যান ও তার বাহিনী।

আজ সন্ধায় জাগুয়া ইউনিয়ন ও ২৬ নং ওয়ার্ডের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় আহতর পরিবার। আহত সূত্রে জানা যায়, ২৬নং ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকার সরদার বাড়ির মোঃ সাগর সরদার (২২) পিতা: আঃ রহমান সরদার, হাফেজ হাং (২৩) পিতা: মনির হাং ও মোঃ আক্কাস (২১) পিতা: মনির হাং দীর্ঘদিন ধরে জাগুয়া ইউনিয়নে ড্রেজিং ব্যবসা করে আসছিলো।

এরই সুবাধে ঐ এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে জানায় ইউনিয়নের মোস্তাক চেয়ারম্যানের বাহিনী। কিন্তু দাবিকৃত চাদা না দেয়ায় আজ সন্ধায় চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী নিজে দারিয়ে থেকে তার বাহিনী দিয়ে সাগর, হাফেজ ও আক্কাসকে মারধর করে ও কুপিয়ে জখম করেছে।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের শরিরে মারাত্বক জখম করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহরত পরিবারের সদস্যরা। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার রাসেল।

অভিযুক্ত চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী নিজে দারিয়ে থেকে তার বাহিনী দিয়ে যুবকদের মারধরের ব্যাপারে আলাপ করলে সে জানায়, ঐ ঘটনার সময় তিনি ছিলেন। কিন্তু সে মারধরের নির্দেশ দেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD