বরিশালে চাচাকে পিটিয়ে হত্যা করলেন ভাতিজা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে চাচাকে পিটিয়ে হত্যা করলেন ভাতিজা

বরিশালে চাচাকে পিটিয়ে হত্যা করলেন ভাতিজা




অনলাইন ডেস্ক:মুলাদী উপজেলায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজা। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে মুলাদী উপজেলার চরকালেখা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম খান (৭২) চরকালেখা গ্রামের বাসিন্দা এবং চরকালেখা ইউনিয়নের চেয়ারম্যান মহাসিন খানের বড় ভাই।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, নিহত আবুল কাশেম ও ফরহাদ হোসেন সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমির গাছ কাটতে যান আবুল কাশেম খান। তখন সৎ ভাই ফরহাদ হোসেনের ছেলে ফয়সাল তাকে পিটিয়ে হত্যা করে।

ওসি আরও জানান, এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা ফয়সাল হোসেন খান আত্মগোপনে রয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত ফয়সালের বাবা ফরহাদ হোসেন খানকে আটক করেছে পুলিশ।

এদিকে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD