বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে চড়া মসলার বাজার, ক্রেতা সংকট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:10:35 pm, Saturday, 15 June 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে চাহিদার তুলনায় অধিক মসলা রয়েছে বাজারে। তবে দাম ঊর্ধ্বগতি হওয়ায় তেমন একটা ক্রেতা নেই, তাই বেচা বিক্রিও কম। শনিবার (১৫ জুন) পাইকারি বাজার ঘুরে জানা গেছে, এলাচের দাম কেজিতে সর্বোচ্চ ৩০০ টাকা বেড়ে প্রকারভেদে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা বিক্রি হচ্ছে। আগের চেয়ে ১৫০ টাকা কমে শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, দারুচিনি আগের দরেই ৫০০ টাকা কেজি। লবঙ্গ আগের দরে কেজি ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জিরা কেজিতে ২০ টাকা বেড়ে ৬৮০ টাকা, গোলমরিচ ৬০ টাকা বেড়ে ৮৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর হলুদ কেজিতে বেড়েছে ৮০ টাকা।

তবে দেশি রসুন শুরু থেকেই দাম বৃদ্ধি বলে ১৯০ টাকা কেজি আর ভারতীয় রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় আর আদা ৮০ টাকা বেড়ে এখন ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও ক্রেতা কম থাকা বরিশালের বাজারে মসলার ঘাটতি নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

এদিকে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলোর দামই ভোক্তা পর্যায়ে বেড়েছে।

আব্দুর রাজ্জাক নামে এক মুদি দোকানি জানান, মূলত সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন নামিদামি কোম্পানির রেডিমিক্স মসলার কদর বাড়ছে। আবার দিনে দিনে মসলার দাম বাড়ায় অনেকে ব্যবহার বিধিতে পরিবর্তন এনেছেন ভোক্তারা। সেক্ষেত্রে খুচরা বাজারে আলাদাভাবে অনেক মসলার বেচাবিক্রি কমে গেছে। তাই অনেকের আগের মসলা বিক্রি না হওয়ায় নতুন করে কেনার প্রয়োজন হয়নি। যার প্রভাব পাইকারি বাজারে পড়ছে।

মিন্টু খান নামের অপর মুদি দোকানি জানান, মসলার দাম বাড়ার কারণে খুচরা বাজারের কোনো ব্যবসায়ী এখন আর একসঙ্গে অনেক টাকার মসলা ওঠাতে চান না। কারণ, বিক্রি না হয়ে নষ্ট হলে লোকসানটাও অনেক। আবার কৌশলী ভোক্তা ও খুচরা ব্যবসায়ীরা তো ১৫-১৬ দিন আগেই মসলা কিনেছেন। তখন কিছুটা কম দামও পেয়েছেন।

এদিকে নাহিদা সুলতানা নামে এক ক্রেতা বলেন, রেডিমিক্স মসলার কারণে এখন অনেক খাবার রান্না করা সহজ হয়ে গেছে। তবে ঈদসহ উৎসবে রান্নায় স্বাদ আনতে বাটা মসলার ব্যবহার করে থাকি। যদিও মসলার যে দাম প্রয়োজনের বেশি এখন আর আমি কিনি না।

আর খাইরুল ইসলাম নামে অপর ক্রেতার মতে, মসলার বাজার গেল বছরের তুলনায় চড়া। তারপরও প্রয়োজনীয় বলে কিনতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে চড়া মসলার বাজার, ক্রেতা সংকট

প্রকাশের সময় : 06:10:35 pm, Saturday, 15 June 2024