বরিশালে ঘরে থাকা কর্মহীনদের সহায়তায় হাত বাড়ালেন গৃহিনী সুলতানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ঘরে থাকা কর্মহীনদের সহায়তায় হাত বাড়ালেন গৃহিনী সুলতানা

বরিশালে ঘরে থাকা কর্মহীনদের সহায়তায় হাত বাড়ালেন গৃহিনী সুলতানা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার কারণে ঘরে থাকা কর্মহীনদের পাশে সকলকে সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে নারাচারা দিয়ে উঠেছে গৃহিনী সুলতানা পারভীন হাফিজের হৃদয়। তিনি প্রধানমন্ত্রীর আহবানে অনুপ্রাণিত হয়ে সংসারের ব্যয় কমিয়ে এনে এবং তার কাছে সঞ্চয় করা টাকা থেকে করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় ঘরবন্দি কর্মহীন দিনমজুর, রিকসা, ভ্যান ও ইজিবাইজ চালকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

সোমবার দিনভর জেলার গৌরনদী উপজেলার শতাধিক কর্মহীন দিনমজুরদের মধ্যে গৃহিনী সুলতানা পারভীন হাফিজের পক্ষে প্রতিজনকে নগদ পাঁচ’শ টাকা করে বিতরণ করা হয়েছে। কর্মহীন দিনমজুরদের জন্য এ মানবিকতার পতাকাটি উঁচু করে ধরেছেন গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গোলাম হাফিজ মৃধার সহধর্মীনি নারী নেত্রী ও গৃহিনী সুলতানা পারভীন হাফিজ।

 

গৌরনদী পৌর সদর, চরগাধাতলী, টিকাসার, গেরাকুল, দিয়াশুর, কাছেমাবাদ, কুতুবপুর, নলচিড়া, পিঙ্গলাকাঠী গ্রামের করোনায় কর্মহীন মানুষের মাঝে গৃহিনী সুলতানা পারভীনের পক্ষে নগদ অর্থ প্রদান করেন দৈনিক জনকন্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী ও সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ।

 

গৃহিনী সুলতানা পারভীন হাফিজ বলেন, এটা তার প্রচারনার জন্য নয়; প্রধানমন্ত্রীর আহবানে সারাদিয়ে দেশের সকল উচ্চবিত্ত গৃহিনীদের উৎসাহ দেয়ার ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, করোনায় উপার্জনহীন দরিদ্র মানুষের পাশে সহায়তার হাত বাড়াতে সামর্থ্য অনুযায়ী আপনিও এগিয়ে আসুন।

 

অপরদিকে দ্বিতীয়দিনের ন্যায় সোমবার দিনভর সরকারের নির্দেশে ঘরে থাকা কর্মহীন দিনমজুর ও দুঃস্থ পাঁচশতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব ও বর্তমান সরকারের যুগ্ম সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নানের অর্থায়নে বরিশালের কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

যুগ্ন সচিবের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন। যুগ্ন সচিব খাইরুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার গ্রামবাসীকে খাদ্যসামগ্রী অনুদান হিসেবে নয় আমার প্রতি তাদের ভালবাসার উপহার হিসেবে দিয়েছি। এভাবে প্রত্যেক এলাকার শিল্পপতি, চাকরিজীবি, জনপ্রতিনিধিদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD