সংবাদ শিরোনাম:

বরিশালে ঘরের দরজা খুলে বিধবাকে ধর্ষণ ,গ্রেফতার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:29:42 pm, Sunday, 12 January 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় বিধবা ধর্ষিত। ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গত শুক্রবার (১০জানুয়ারি) রাতে প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে আট সন্তানের জননী বিধবা ওই নারী নিজের ঘরে একা ঘুমাচ্ছিলেন।

রাত একটার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে দুই সন্তানের জনক ভ্যান চালক মো. এনামুল মিয়া (৩৫) কৌশলে ওই বিধবার ঘরের দরজা খুলে বিধবাকে (৫৫) জোর করে ধর্ষণ করে।

এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে এনামুলকে আসামী করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন, নং ৩ । মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নকিব আকরাম জানান, মামলা দায়েরের পরে ওই রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক এনামুল মিয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত এনামুলকে রবিবার সকালে আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নকিব আকরাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ঘরের দরজা খুলে বিধবাকে ধর্ষণ ,গ্রেফতার ১

প্রকাশের সময় : 02:29:42 pm, Sunday, 12 January 2020