বরিশালে গৌরনদীতে মাদক বিক্রেতা প্রসান্ত সাহা ও জয়ন্ত সাহা ফেন্সিডিল সহ পুলিশের জালে বন্দী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে গৌরনদীতে মাদক বিক্রেতা প্রসান্ত সাহা ও জয়ন্ত সাহা ফেন্সিডিল সহ পুলিশের জালে বন্দী

বরিশালে গৌরনদীতে মাদক বিক্রেতা প্রসান্ত সাহা ও জয়ন্ত সাহা ফেন্সিডিল সহ পুলিশের জালে বন্দী




মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে ২ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিলের ৪টি খালি বোতলসহ প্রশান্ত সাহা (২৮) নামের এক মাদক বিক্রেতা ও জয়ন্ত সাহা (৪৫) নামের তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই তৌহিদুজ্জামান, এএসআই কাজী মোঃ জাকির হোসেন ও এএসআই পিনাকী সিকদার সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় ওৎ পেতে থাকেন।

এ সময় বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে গৌরনদী উপজেলা সড়কের সংযোগস্থলে নাছির হাওলাদারের ভ্যারাইটি ষ্টোরের সামনে দাড়িয়ে ফেন্সিডিল বিক্রিকালে তারা বিক্রেতা প্রশান্ত সাহা (২৮) ও তার সহযোগী জয়ন্ত সাহা (৪৫)কে ২ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিলের ৪টি খালি বোতলসহ গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা প্রশান্ত সাহার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ছোট হরিপুর গ্রামে। সে ওই গ্রামের কার্তিক সাহার ছেলে।তার সহযোগী জয়ন্ত সাহার বাড়িও একই গ্রামে।

সে ওই গ্রামের চৈতন্য সাহার ছেলে। তারা দু’জন গৌরনদী উপজেলা সদরের চরগাধাতলী গ্রামে উপজেলার নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বাড়ির ভারাটিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, থানার এসআই তৌহিদুজ্জামান বাদি হয়ে গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ও তার সহযোগীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদেরকে গতকাল শুক্রবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD