বরিশালে গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজি চলবে না -ডিসি মোকতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজি চলবে না -ডিসি মোকতার

বরিশালে গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজি চলবে না -ডিসি মোকতার

বরিশালে গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজি চলবে না -ডিসি মোকতার




এম. কে. রানা॥ বরিশালে গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা। আজ সোমবার বিকেলে কোতয়ালী মডেল থানাধীন দপদপিয়া ব্রীজের নিচের গরুর হাট পরিদর্শনকালে এ হুশিয়ারী দেন তিনি। এছাড়া হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছেন তিনি।

 

 

পরিদর্শনকালে গরুর হাটের সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ খবর নেন। এসময় হাট ইজারাদারদের গবাদিপশুর হাটে গরু বা ছাগল এর দুই সারির মধ্যে দুরত্ব বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন যাতে মানুষের চলাচলে নিরাপদ দুরত্ব বজায় থাকে।

 

 

প্রতিটি হাটে পুলিশ বক্স,সিসি ক্যামেরা নিশ্চতকরাসহ মাইকিং এর ব্যবস্থা করে সামাজিক দুরত্ব নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। উপ পুলিশ কমিশনার গরুর হাটে থাকা নারী উদ্যোক্তা কে উৎসাহ প্রদান করেন এবং গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজী না থাকে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন।

 

 

তাছাড়া যদি কোন ক্রেতা বা বিক্রেতা হাটে এসে কোন প্রকার বিপদে পড়ে তাহলে যেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে ফোন করতে পারে সেজন্য সিনিয়র অফিসারদের মোবাইল নম্বর সম্বলিত ব্যানার টানানোর জন্য সংশ্লষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল এবং অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা মোঃ নূরুল ইসলাম,পিপিএম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD