সংবাদ শিরোনাম:

বরিশালে গভীর রাতে দুই ২ মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতন করলেন ওসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:47:23 am, Friday, 17 July 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসির বিরুদ্ধে গভীর রাতে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ কমিশনার (উত্তর) বরাবর অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার দুই মৎস্যজীবী।

তবে অভিযোগ অস্বীকার করে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তাদের মারধর নয় বরং ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

নির্যাতনের শিকার দুই মৎস্যজীবী হলেন কাউনিয়া টেক্সটাইল বিসিক রোড এলাকার মো. মানিক ও মো. সোহেল। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাউনিয়া এলাকার বাসিন্দা মৎস্যজীবী মানিক ও সোহেলসহ তাদের সহকর্মীরা নিজেদের লিজ নেয়া পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। সেখানে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম এসে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং মানিক ও সোহেলকে পেটাতে পেটাতে বিবস্ত্র করে ফেলে।

এ সময় আজিমুল করিমের সঙ্গীয় ফোর্সরা তাদেরকে পেটাতে নিষেধ করা সত্ত্বেও তিনি এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। এ ঘটনার কথা কাউকে জানালে ডাকাতি ও মাদক মামলা দিয়ে ধরিয়ে দেয়া হবে বলে তাদেরকে হুমকি দিয়ে যান ওসি। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীরা ওসি আজিমুল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি অস্বীকার করে কাউনিয়া থানা পুলিশের ওসি আজিমুল করিম জানান, রাত পৌনে ৪টার দিকে ওই দুই ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। পরে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে একজন তা দেখাতে পারলেও অন্যজন পারেনি। তাই তাদের ধমক দিয়ে পাঠিয়ে দেয়া হয়। তাদের কোনো মারধর করা হয়নি। এটা মিথ্যা অভিযোগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালে গভীর রাতে দুই ২ মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতন করলেন ওসি

প্রকাশের সময় : 12:47:23 am, Friday, 17 July 2020