বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:49:12 pm, Wednesday, 19 January 2022
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মধ্যে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ২ শতাংশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।

বরিশাল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনাক্ত ২২ জনের মধ্যে সিটি করপোরেশনে ১০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় একজন, বানারীপাড়া উপজেলায় একজন, গৌরনদী উপজেলায় একজন এবং উজিরপুর উপজেলায় ৩ জন শনাক্ত হয়। এ ছাড়া সরকারি একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এরা সবাই নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫৫ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ২ জন ও বাড়ি থেকে ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২৩০ জন।

এদিকে বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৯২৪ জনের, যাদের মধ্যে ৭ হাজার ৯০৩ জনের ফলাফল এসেছে। ৭ হাজার ৬৮৭ জন করোনা নেগেটিভ এবং ১৯৬ জন করোনা পজিটিভ, এ ছাড়া ২০ জন বাতিল হয়েছেন। বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু না হলেও শনাক্ত বেড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত

প্রকাশের সময় : 08:49:12 pm, Wednesday, 19 January 2022