বরিশালে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময়

বরিশালে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময়




এইচ.এম হেলাল॥ বরিশালে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় সাংবাদিকদের অংশগ্রহণে বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) তে এ আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান দৃক।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শুরু হওয়া এই আলোচনা সভায় সাংবাদিকরা গণঅভ্যুত্থানের সময়কার কঠিন পরিস্থিতি এবং সংবাদ সংগ্রহে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা জানান, মাঠে কাজ করার সময় বিভিন্ন পক্ষের হয়রানি, নিপীড়ন এবং আক্রমণের শিকার হয়েছেন। নিরাপত্তার জন্য আইডি কার্ড, প্রতিষ্ঠানের লোগো এমনকি বুলেট প্রুফ জ্যাকেট খুলে রাখতে হয়েছে।

সাংবাদিকরা বলেন, দেশে প্রকৃত জনস্বার্থে সাংবাদিকতার সংকট বিদ্যমান এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি সংস্কার প্রয়োজন। তারা মনে করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় এখনই সাংবাদিকতার সংস্কার কার্যকর করার উপযুক্ত সময়।

জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ বলেন, সাংবাদিকদের সামাজিক, অর্থনৈতিক, শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মালিকপক্ষের মুনাফার হাতিয়ার হলে সংবাদমাধ্যমের সংস্কার সম্ভব নয়। তিনি গণমাধ্যম সংস্কার কমিশনকে তৃণমূল সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া পরিচালনার আহ্বান জানান।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন বলেন, মফস্বলের সাংবাদিকতা এখনও পেশাগত স্বীকৃতি পায়নি। সাংবাদিকতার মর্যাদা ও আর্থিক স্বচ্ছলতা প্রতিষ্ঠিত না হলে প্রকৃত সাংবাদিকতার পরিবেশ ফিরবে না।

সাংবাদিকরা তাদের পেশার স্বাধীনতা ও আস্থা ফিরিয়ে আনতে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে সাংবাদিকতার পরিবেশ তৈরির তাগিদ দেন। তারা উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের চার মাস পরেও সাংবাদিকতা সংস্কারের লক্ষ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মতবিনিময়ে দেশের পত্রিকাগুলোর অবাস্তব সার্কুলেশন সম্পর্কেও প্রশ্ন তোলা হয়। অনুষ্ঠানের শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দৃকের পক্ষ থেকে সঞ্চালনা করেন সাংবাদিক সামিয়া রহমান প্রিমা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD