বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বালু উত্তোলণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বালু উত্তোলণ

বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বালু উত্তোলণ




আগৈলঝাড়া প্রতিনিধি॥   উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার-বাশাইল ওয়াপদা খালের বাশাইল এলাকার সরকারী খালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিলো। অব্যাহত ভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নবনির্মিত রাজিহার-বাশাইল সড়কের একাংশ।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মানাধীণ রাজিহার নতুন ইউনিয়ন পরিষদ ভবনে বালু ভরাটের জন্য ঈদ-উল আজহার আগে থেকে রাজিহার-বাশাইল সরকারী খালের বাশাইল বাজার সংলগ্ন দক্ষিণ পার্শ্ব থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদ পাইক। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। ইউএনও’র নির্দেশনার পরেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বালু উত্তোলণ অব্যাহত রাখা হয়।

এ বিষয়ে শহিদ পাইকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার ও তিনি (শহিদ) মিলে নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবনের জন্য বালু উত্তোলণ করছেন। তবে আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার বালু উত্তোলনে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের বক্তব্য নিতে গেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ ড্রেজারের মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় অবৈধ ড্রেজার মেশিনটি বিনস্ট করেছে ভ্রাম্যমান আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD