বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত

বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত




নিজস্ব প্রতিবেদক।।  বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- বিদ্যালয়ের নেপচুন শাখার ৮ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মোরসালিন, অর্ক ও তূর্য। যদিও পলেস্তারা খসে কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে দাবি স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাতের।

আহত শিক্ষার্থীরা জানান, সোমবার স্কুলে টিফিনের আগে ভবনের দ্বিতীয় তলায় ড্রইং ক্লাস নিচ্ছিলেন শিক্ষক সুজন। হঠাৎ করেই ক্লাস রুমের পলেস্তারা খসে শিক্ষার্থীদের গায়ে পড়ে।

এতে চারজন শিক্ষার্থী আহত হয়। তবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত বলেন, সকালে ৮ম শ্রেণির কক্ষে পলেস্তারা খসে পড়েছে এটা সঠিক। তবে এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD