বরিশালে কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা

বরিশালে কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা




থানা প্রতিনিধি:রুবিনা (২০) নামে এক কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা, এমন একটি খবর এখন হিজলার কাইচমা বাজার এলাকায় সবার মুখে মুখে। বরিশালের হিজলা উপজেলার কাইচমা বাজার এলাকার জনু হাওলাদারের মেয়ে এই রুবিনা।বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় কারণে বিপাকে পরেছে মেয়েটি এবং তার পরিবার। মেয়েটি জানায়, সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। তার অন্তঃসত্ত্বার প্রমাণের জন্য ২৮ মার্চ মুন্সীগঞ্জ সরকারি হাসপাতালের আলট্রাসনো রিপোর্ট বের করে। সেখানে ১৬ জুন তার সম্ভাব্য ডেলিভারির তারিখ উল্লেখ আছে। সবার প্রশ্ন কে এই সন্তানের বাবা।

এলাকার গোপন সূত্রে জানা গেছে , মেয়েটির বাড়ির সাথেই দুটি ইটের ভাটা। ঐখানে সাতক্ষীরার শ্রমিকেরা কাজ করে। শ্রমিকদের একজন বাপ্পি এ ঘটনার নায়ক। রুবিনার অন্তঃসত্ত্বার কথা শোনার ২ দিনের মধ্যে বাপ্পি ইটভাটা থেকে লাপাত্তা। এতে ঘটনাটি আরো আলোড়ন সৃষ্টি করে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলছে, এলাকার প্রভাবশালীদেরকে রাতের আধারে মোটা অংকের লেনদেনের মাধ্যমে বাপ্পিকে সরিয়ে দিয়ে, সুমন ফকির নামে এক কিশোরকে ফাঁসানো হচ্ছে। রুবিনার কাছে জানতে চাইলে সেও সুমন ফকিরের নাম বলে। সুমন একই এলাকার শুক্কুর ফকিরের ছেলে। সুমন পেশায় একজন জেলে। সুমন জানায়, এ ঘটনার ব্যপারে সে কিছুই জানেনা।তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে।তাছাড়া তার সাথে রুবিনার আদৌ কোনো সম্পর্ক ছিলো না।

এদিকে ইটভাটার শ্রমিক সর্দার নুর উদ্দিনের কাছে বাপ্পি কোথায় জানতে চাইলে সে বলে, ২ দিন আগে বাপ্পি এখন থেকে পালিয়েছে। তবে রুবিনার অন্তঃসত্ত্বার সাথে বাপ্পির হঠাৎ পালিয়ে যাওয়ার সম্পর্কে জানতে চাইলে সে চুপ থাকে।কিছুক্ষণ পরে নুর উদ্দিন বলে, যদি বাপ্পি এই কাজের সাথে জড়িত থাকে প্রমাণ পেলে তাকে এখানে হাজির করা হবে। অপর দিকে, ইটভাটার মালিক কাঞ্চন বেপারী জানান, ঘটনাটি তার কানে এসেছে, কিন্তু ঘটনার সাথে কে জড়িত তা তার জানা নেই। কিছু কুচক্রী মহল তার ইটভাটার বদনাম রটনার জন্য শ্রমিকের নাম বলছে। ঘটনার ব্যপারে হিজলা থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD