সংবাদ শিরোনাম:

বরিশালে কাউনিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:13:41 pm, Friday, 23 August 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশালের কাউনিয়ার বিসিক এলাকা থেকে ফারজানা আক্তার সাথী (২২) নামে এক কলেজ পড়ুয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) সকালে ফারজানার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কাউনিয়া বিসিক এলাকার ‘মঞ্জিল আবাসিক প্রকল্প’র ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার সাথীর লাশ উদ্ধার করা হয়।

ফারজানা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের বড় পুইউটা গ্রামের রাহত বিশ্বাসের স্ত্রী। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ৬ বছর আগ বাকেরগঞ্জের রাহাত বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় বানারীপাড়ার ফারজানা আক্তার সাথীর। বিয়ের পর থেকে ওই দম্পতি বরিশাল নগরের কাউনিয়া ‘মঞ্জিল আবাসিক প্রকল্প’র একটি বাড়িতে ভাড়া থাকত।

বৃহস্পতিবার রাতে ঘরে কেউ না থাকার সুযোগে ফারজানা আক্তার সাথী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ফারজানা আত্মহত্যা করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে কাউনিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : 05:13:41 pm, Friday, 23 August 2019