বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে কাউকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:26:45 pm, Thursday, 26 July 2018
  • 20 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের অভিযোগ তুলে বিএনপির মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন।

সগীর হোসেন লিওন বলেন, রুলে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেফতার-হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে কাউকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশের সময় : 09:26:45 pm, Thursday, 26 July 2018