বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে করোনা সংক্রমণ রোধে নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে র‌্যাবের প্রচারণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:02:43 pm, Saturday, 11 April 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনা সংক্রমণ রোধে নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র‌্যাব-৮’র সদস্যরা। এ প্রচারনায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে এই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় র‌্যাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি সন্ধ্যার পর কোনোভাবেই ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, করোনার চলমান পরিস্থিতিতে নদীপথে বাইরের জেলা থেকে যাতায়াত করে বলে এটা ঠেকাতে তারা জেলার নদীপথে টহল অব্যাহত রাখবেন। এছাড়াও বিশেষ করে ঘাট এলাকাগুলোতে সর্তকতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সরকারি নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে অমান্যকারীদের বিরুদ্ধে।

এদিকে বরিশাল সদর ছাড়াও শনিবার সকাল থেকে জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী এলাকায় সচেতনতামূলক প্রচারণা অভিযান চলেছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।

উল্লেখ্য সড়কপথে র‌্যাব, পুলিশসহ সশস্ত্রবাহিনীর তৎপরতার কারণে গত কয়েকদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মানুষ নদীপথে ঝুঁকি নিয়ে লুকিয়ে ঝুঁকিপূর্ণ নৌযানে বরিশালসহ দক্ষিণের জেলায় আসছে। যা এখানকার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসন এসব ব্যক্তিদের সন্ধান পেলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে বাড়ি লকডাউন করে দিচ্ছে। তবে নৌ-পথে অবাধ যাতায়াত রোধে নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পরেনি। আর এ অবাধ যাতায়াত রোধে আজ থেকে র‌্যাব উদ্যোগী হয়ে নৌপথে তাদের অভিযান শুরু করলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে করোনা সংক্রমণ রোধে নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে র‌্যাবের প্রচারণা

প্রকাশের সময় : 03:02:43 pm, Saturday, 11 April 2020