বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে করোনা পরীক্ষার মেশিন পৌঁছার পরপরই অবসরের আবেদন বিভাগীয় প্রধানের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:48:15 pm, Sunday, 5 April 2020
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার মেশিন পৌঁছার পরপরই মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম টি জাহাঙ্গীর হুসাইন চাকরি থেকে অবসরের আবেদন করেছেন। গত ৩০ মার্চ তিনি অবসরকালীন ছুটিতে (এলপিআর) যেতে লিখিত আবেদন করেন।

এ ব্যাপারে অধ্যাপক ডা. জাহাঙ্গীর হুসাইন বলেছেন, তার চাকরি আছে আগামী ডিসেম্বর পর্যন্ত। পরিবারের চাপে তিনি অবসরকালীন ছুটির আবেদন করেছেন। তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস বলেন, আমি কোনো আবেদন পাইনি।

তিনি বলেন, ভাইরাস পরীক্ষাগারের নিরাপত্তার বিষয়টি জরুরি। তাই গণপূর্ত বিভাগ সেই বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে কাজ করছে। আমরাও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব করোনাভাইরাস পরীক্ষাগার প্রস্তুত করতে।

কলেজ সূত্রে জানা যায়, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে ল্যাব স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে গবেষণাগার স্থাপনের কাজ শেষের পথে। তবে ল্যাব পরিচালনার জন্য এখানে বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান নেই। এর এ নিয়ে চিকিৎসক ও টেকনিশিয়ানদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

এ দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দু’জনসহ সন্দেহভাজন আরও চার রোগীর ড্রপলেট পরীক্ষার রিপোর্ট আইইডিসিআর থেকে শনিবার এসে পৌঁছেছে। তাদের কারও করোনা ধরা পড়েনি। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানান।

এ ছাড়া হাসপাতালে বসানো পিসিআর মেশিনে গতকাল করোনা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। হাসপাতালের নবনির্মিত একটি ভবনে স্থাপন করা হয়েছে করোনা ইউনিট। এ পর্যন্ত সেখানে ভর্তি হয়েছেন ১০ জন রোগী। তাদের মধ্যে মারা গেছেন দু’জন। ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা ইউনিটের দায়িত্বে থাকা হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন জানান, শনিবার দু’জন রোগী করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের ড্রপলেট আইইডিসিআরে পাঠানো হবে।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত মোট ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে করোনা পরীক্ষার মেশিন পৌঁছার পরপরই অবসরের আবেদন বিভাগীয় প্রধানের

প্রকাশের সময় : 02:48:15 pm, Sunday, 5 April 2020