বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু

বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু

বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহানগরী এবং জেলার সকল টিকা কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিন মহানগরীতে ৮০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় ডোজের টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর আগে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং গতকাল যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা কোন শারীরিক সমস্যায় পড়েননি। পাশর্^প্রতিক্রিয়াও দেখা দেয়নি। তারা সুস্থ্য থাকতে সকলকে করোনা টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

 

 

এদিকে মহানগরীর টিকা কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজের টিকা দেয়া নিয়ে বিড়ম্বণায় পড়ছেন প্রথম ডোজের টিকা নেয়া অনেকে। প্রথম ডোজ টিকা নেয়ার তারিখ হিসেব করে সে অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার জন্য গতকাল রেজিস্ট্রেশনের কাগজ নিয়ে টিকা কেন্দ্রে হাজির হন অনেকে। কিন্তু নতুন নিয়মে মুঠোফোনে ক্ষুদে বার্তা না আসায় টিকা দিতে পারেননি তারা। এতে ক্ষুব্ধ অনেকে।

 

 

ক্ষুদে বার্তা না পেলে দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল। সুষ্ঠু-সুন্দর পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডা. মলয় কৃষ্ণ বড়াল।

 

 

এর আগে গত বুধবার বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজের চালান এসে পৌঁছেছে। দ্বিতীয় দফায় এসেছে মোট ১ লাখ ২০ হাজার ডোজ টিকা। এর মধ্যে বরিশাল জেলার জন্য ৫১ হাজার ডোজ, ঝালকাঠীর জন্য ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনা জেলার জন্য রয়েছে ২১ হাজার ডোজ টিকা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD