বরিশালে করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া রোগীকে ভোলা থেকে উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশালে করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া রোগীকে ভোলা থেকে উদ্ধার

বরিশালে করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া রোগীকে ভোলা থেকে উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক।। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে ভোলার দৌলতখান পাওয়া গেছে। শনিবার (২৩ মে) রাতে উপজেলার কলাপোপা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

 

এর আগে শনিবার দুপুরের দিকে ওই রোগী করোনা ওয়ার্ড থেকে পালিয়ে ভোলার দৌলতখানে নিজ বাড়িতে চলে যান। ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুর থেকেই করোনা ওয়ার্ডে ওই রোগীকে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধান চালিয়ে কলাপোপা গ্রামে নিজের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এখন ওই বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ২১ মে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই বৃদ্ধ। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। রাতে পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে ওই বৃদ্ধের রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি তাকে অবহিত করেন।

 

পরের দিন গতকাল শনিবার দুপুরের দিকে ওই রোগীকে করোনা ওয়ার্ডে তার ওষুধ নিয়ে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD