বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে করোনা ইউনিটে ছয় ঘণ্টায় তিনজনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:37:05 pm, Friday, 19 June 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ছয় ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন নারী। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টা ২০ মিনিটে একজন, ২টা ৫ মিনিটে একজন ও সকাল সাড়ে ৭টায় অন্যজনের মৃত্যু হয়। তাদের বয়স যথাক্রমে ৩৫, ৫৫ ও ৬৬ বছর।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, দুপুর ২টা ২০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল সদর উপজেলার রায়পাশা এলাকার এক নারী (৩৫)। গত ১৮ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

তিনি বলেন, দুপুর ২টা ৫ মিনিটে মারা যান বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশালী এলাকার এক ব্যক্তি (৫৫)। ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৪ জুন সকালে হাসপাতালে ভর্তি হন। জ্বর ও শ্বাসকষ্ট ছিল তার। দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় মারা যান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার এক ব্যক্তি (৬৬)। ওই ব্যক্তিকে তার স্বজনরা ১৭ জুন দুপুরে হাসপাতালে ভর্তি করেছিলেন। ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১৯ জুন বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

১৭ মার্চ থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৬৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে করোনা ইউনিটে ছয় ঘণ্টায় তিনজনের মৃত্যু

প্রকাশের সময় : 04:37:05 pm, Friday, 19 June 2020