সংবাদ শিরোনাম:

বরিশালে করোনা ইউনিটে আধঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:16:07 am, Wednesday, 27 May 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আধঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে একজন এবং দুপুর আড়াইটার দিকে আরও একজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে মারা যান ৫০ বছরের এক নারী। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি সকাল ১০টায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

অপরদিকে দুপুর আড়াইটার দিকে মারা যান ৫৫ বছরের এক পুরুষ। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাতিলা এলাকায়। তিনি বেলা ১১টা ২৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে করোনা ইউনিটে আধঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু

প্রকাশের সময় : 02:16:07 am, Wednesday, 27 May 2020