বরিশালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

বরিশালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক এমদাদুল্লাহ (৫৮) মারা গেছেন। তিনি বরিশাল সদর হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।

শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। এর আগে ডা. এমদাদুল্লাহ গত ১৮ জুন বিকাল ৪টা ১০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শুক্রবার তার শারিরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে প্রেরণ করা হয়।

ডা. এমদাদুল্লাহ পটুয়াখালী বাউফল উপজেলার মৃত আদুল মজিদ আহম্মেদ খানের ছেলে। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি । এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুন মারা যান বরিশালের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আনোয়ার হোসেন। তিনি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১৪ তম ব্যাচের ছাত্র ছিলেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার জানান, এখন পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন চিকিৎসক। এর মধ্যে মারা গেছেন দুজন। এদিকে গত ১২ ঘণ্টার ব্যাবধানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD