বরিশালে করোনার লাশ দাফনে ছাত্রলীগের নেতাকর্মীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনার লাশ দাফনে ছাত্রলীগের নেতাকর্মীরা

বরিশালে করোনার লাশ দাফনে ছাত্রলীগের নেতাকর্মীরা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিভিন্ন সময়ে ছাত্রলীগ নি‌য়ে নানা সমা‌লোচনার মাঝে এবার করোনাভাইরাস সঙ্কটে সংগঠনের নেতাকর্মীরা যেভাবে এ‌গি‌য়ে আসছেন তা নি‌য়ে নেতৃবৃন্দ গর্ব কর‌তেই পা‌রেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের মামুন হাওলাদারের (৩০) জানাজ ও দাফনে যখন কেউ এ‌গি‌য়ে আসেনি তখন দা‌য়িত্ব নিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। ‌গোসল, জানাজা, দাফন সম্পন্ন করে কোয়ারেন্টিনে গেছেন ইউনিয়ন ছাত্রলীগের চার নেতাকর্মী। সোমবার (২০ এপ্রিল) রাতে দাফন শেষে তাদের ব্যবহৃত পিপিই পুড়িয়ে দিয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।

 

দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এমএ জব্বার বাবুল বলেন, নারায়ণগঞ্জে থাকার সময় মামুনের করোনার উপসর্গ দেখা দিলে সেখানকার হাসপাতালে ভর্তি হয়। ১৯ এপ্রিল সকালে নমুনা সংগ্রহের পর ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় মামুন। ওই রাতেই নারায়ণগঞ্জের বাসায় তার মৃত্যু হয়। এরপর তার স্বজন ও এলাকাবাসী অ্যাম্বুলেন্সে করে লাশ বাকেরগঞ্জে পাঠিয়ে দেয়। সোমবার রাতে বাকেরগঞ্জে মরদেহ পৌঁছানোর পর তার স্বজনরা জানাজা ও দাফনে অনীহা প্রকাশ করে। এরপর মামুনের জানাজা ও দাফনে এগিয়ে আসে ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারের নেতৃত্বে ৪ জন পিপিই পরে মামুনের গোসল থেকে শুরু করে জানাজা সম্পন্ন করে। জানাজায় ছাত্রলীগের ৪ সদস্যসহ মামুনের এক ভাই উপস্থিত ছিলেন। এরপর মামুনের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করে ছাত্রলীগের ওই ৪ সদস্য। তারা ১৪ দিন ইউনিয়ন পরিষদের কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থান করবেন।

 

দাফন ও জানাজার নেতৃত্ব দেয়া ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার বলেন, করোনাভাইরাস শনাক্তের পরপরই আমরা উপজেলায় বলেছিলাম এ ধরণের রোগীর কেউ জানাজা ও দাফন না করলে আমরা করবো। এরপর থেকে আমরা তাদের জানাজা ও দাফনে প্রস্তুত ছিলাম। মামুনের মরদেহ আসার পর তার স্বজনদের গ্রহনে অনীহার খবর পেয়ে আমরা ওই মরদেহ গ্রহণ করি এবং জানাজা ও দাফনের সব ব্যবস্থা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে আসি। করোনা সঙ্কটে মানুষের পাশে থাকতে কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD