বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ সৎকার করলেন ইউপি চেয়াম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:46:44 pm, Wednesday, 3 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ সৎকারে পরিবারের সদস্য কিংবা গ্রামের কেউ এগিয়ে আসেননি।

খবর পেয়ে বুধবার (৩ জুন ) বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় লাশ সৎকার করেছেন জেলার উপজেলার মানবতার ফেরিওয়ালাখ্যাত প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও তার করোনা প্রতিরোধ টিমের সদস্যরা।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পাশ্ববর্তী বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের অজিত কুমার বৈদ্য পুত্র গার্মেন্টস শ্রমিক নির্মল বৈদ্য (৪৮) গত ১ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে সরাসরি বরিশাল শেবাচিমে হাসপাতালের ল্যাবে নমুনা দিয়ে চন্দ্রহার গ্রামের বাড়িতে আসেন।

পরবর্তীতে তিনি নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে থেকে বুধবার সকালে পরলোকগমন করেন। চেয়ারম্যান আরও জানান, করোনার উপসর্গ নিয়ে নির্মল বৈদ্যর মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পরলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

ফলে তার লাশ সৎকারে পরিবারের সদস্যসহ ওই ইউনিয়নের কেউ এগিয়ে আসেননি। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের মাধ্যমে জানতে পেরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাহিলাড়া ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্য সুজিত কুমার দাস, অমল হাজারী, পলাশ মন্ডল, গ্রাম পুলিশ জসিম বেপারীর সহায়তায় দুপুরে লাশ সৎকার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদারতা সত্যি আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, লাশ সৎকারে যাওয়া সকল সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ সৎকার করলেন ইউপি চেয়াম্যান

প্রকাশের সময় : 03:46:44 pm, Wednesday, 3 June 2020