সংবাদ শিরোনাম:

বরিশালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:41:15 pm, Tuesday, 9 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।

ডা. আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আনোয়ার হোসেনের চিকিৎসাসেবার পাশাপাশি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও বরিশালে ব্যাপক পরিচিত ছিলেন।

দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পরও নিজের রাহাত আনোয়ার হাসপাতাল চালু রেখে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. আনোয়ার।

এরই মধ্যে উপসর্গ গোপন করে তার হাসপাতালে চিকিৎসা নেন কিছু করোনা রোগী। একপর্যায়ে গত সপ্তাহে হাসপাতালের দুই স্টাফের শরীরে শনাক্ত হয় করোনা। ৩-৪ দিন আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. আনোয়ার।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ জানান, সোমবার সকালে তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়।

এ অবস্থায় সোমবার দুপুওে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে বরিশাল থেকে ঢাকায় নেয়া হয়।

ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা খালি না পাওয়ার পর তাকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু

প্রকাশের সময় : 03:41:15 pm, Tuesday, 9 June 2020