বরিশালে করোনা ইউনিটে মারা যাওয়া বৃদ্ধের বাড়ি লকডাউন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনা ইউনিটে মারা যাওয়া বৃদ্ধের বাড়ি লকডাউন

বরিশালে করোনা ইউনিটে মারা যাওয়া বৃদ্ধের বাড়ি লকডাউন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। একইসাথে ফেসবুকে লকডাউনের তথ্যও জানান। বরিশালে করোনা সংক্রান্ত ঘটনায় প্রথমবারের মতো কারো বাড়ি লকডাউনর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 

সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে করোনা ওয়ার্ডে বিকেল ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন পঞ্চাশোর্ধ ওই ব্যাক্তি। তার বাড়ি নগরীর উপকন্ঠ তালতলী রাঢ়ি মহলের বাসিন্দা ছিলেন।

 

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ওই ব্যক্তি ২/৩দিন আগে গলাব্যাথা এবং কাঁশি নিয়ে মেডিকেলের নাক, কান গলা বর্হিবিভাগে ডাক্তার দেখিয়েছিলেন।

 

এরপর বাসায় সে আরও অসুস্থ হয়ে পড়েন। সোমবার বিকেলে তিনি জ্বর, গলাব্যাথা ও কাঁশি নিয়ে শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগে আসলে তাকে করোনা ওয়ার্ডে প্রেরন করা হয়। তাকে অক্সিজেন দেওয়া সব ধরনের চিকিৎসা দেয়া হয়। এর কিছুক্ষন পর বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। সে করোনা আক্রান্ত ছিলো কিনা তা নিশ্চিত হতে মৃত ব্যক্তির রক্তের নমূনা সংগ্রহ করে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ওই নমূনা বিশেষ ব্যবস্থায় ঢাকার আইইডিসিআর এ পাঠানো হবে।

 

করোনা ওয়ার্ডে সন্দেহভাজন রোগী মৃত্যুর খবর জেলা প্রশাসনকে জানিয়ে সতর্ককতার জন্য ওই বাড়ি লক ডাউন করার অনুরোধ করা হয়েছে বলে পরিচালক জানান।

 

এদিকে সেমাবার সন্ধ্যা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ১ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD