বরিশালে এবার ৬১৭ পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে এবার ৬১৭ পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব

বরিশালে এবার ৬১৭ পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব

বরিশালে এবার ৬১৭ পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর বরিশাল মহানগরসহ জেলার ১০ উপজেলার ৬১৭ পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব।

 

 

দূর্গাপূজাকে ঘিড়ে মণ্ডপগুলোতে চলছে শেষ প্রস্তুতির কাজ। সাজানো হচ্ছে নানান সাজে। কোথাও চলছে প্রতিমা তৈরির মাটির কাজ আবার কোথাও রংয়ের কাজ। সব কিছু মিলে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ।

 

 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর বোধন পূজার মাধ্যমে এবছর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা।

 

 

বরিশাল মহানগরে একটি বেড়ে ৪২ টি, সদর উপজেলায় ২২ টি, আগৈলঝাড়ায় দুইটি বেড়ে ১৫৭ টি, উজিরপুরে ১১০ টি, গৌরনদীতে একটি কমে ৮০ টি, বাকেরগঞ্জে তিনটি কমে ৭২ টি, বানারীপাড়ায় একটি কমে ৫৯ টি, মেহেন্দীগঞ্জে ২৪ টি, বাবুগঞ্জে একটি বেড়ে ২৪ টি, মুলাদীতে একটি কমে ১২ টি, হিজলায় একটি বেড়ে ১৫ টি সহ মোট ৬১৭ টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে মহানগরের ৪২ টি পূজামণ্ডপ বাদে জেলার ১০ উপজেলায় ৫৭৫টি পূজামণ্ডপে এ দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

গত বছর মহানগরীসহ এই জেলায় ৬১৬ টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবছর কম ও বাড়তি মিলিয়ে গত বছরের তুলনায় একটি পূজা মণ্ডপ বাড়ছে।

 

 

বরিশাল নগরীর শ্রী শ্রী জগ্ননাথ মন্দিরে দেখা গেছে, মাটির তৈরি প্রতিমার কাজ শেষ হয়েছে৷ এখন চলছে রংতুলির কাজ। আগামী ৪/ ৫ দিনের মধ্যে মণ্ডপে প্রতিমার যাবতীয় কাজ শেষ হবে বলে জানান কারিগর অসীম পাল।

 

 

উজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদার বার্তা২৪.কম কে বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ধর্মীয় শিষ্টাচার, আইনশৃঙ্খলা এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে দর্শণার্থীদের দুর্গোৎসব উপভোগ করা জন্য আহ্বান জানান তিনি।

 

 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মূখার্জী। তিনি বলেন, বরিশালে আসন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ভক্তরা অপেক্ষায় কাঙ্ক্ষিত দিনের। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে দুর্গোৎসব করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন এই সাধারণ সম্পাদক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD