সংবাদ শিরোনাম:

বরিশালে এক শিশুকে হত্যার পর পকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:10:53 pm, Friday, 1 May 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামে সাড়ে ৩ বছরের এক শিশুকে হত্যার পর পকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।

নিহত হামিম কোদালিয়া গ্রামের বাসিন্দা ছালাম কবিরাজের ছেলে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পাশাপাশি জাকিয়া নামে এ গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের চাচা বশার ও ফুফু শিউলি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টার পর থেকে তাদের ভাইয়ের ছেলে হামিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তার খোঁজে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতেও অনুসন্ধান চালানো হয়। না পেয়ে হামিমের খেলার সাথী পার্শবর্তী বাড়ির এনায়েত ও জাকিয়া দম্পতির ৪ বছরের ছেলেকে জিজ্ঞাসা করা হয়। সে আদো আদো কন্ঠে জানায়, হামিমকে তার মা জাকিয়া মারধর করে বাড়ির পাশের একটি পুকুরে চুবিয়ে অন্য একটি মজা পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছে।

ওই শিশুর দেয়া তথ্যানুযায়ী সেই পুকুরে সন্ধান চালিয়ে বিকেলে হামিমের মরদেহ কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি থানা পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং জাকিয়াকে আটক করে নিয়ে যায়।

নিহত হামিমের ফুফু শিউলি জানান, জাকিয়ার ছেলে তার ছোট ভাই ছালামের সন্তানের সঙ্গে খেলা করতে বাড়িতে প্রায়ই আসে। এজন্য জাকিয়া রাগারাগিও করে। পরে গত পরশু ছোট ভাই জাকিয়ার ছেলেকে বাড়িতে না আসার জন্য বলেন। এরপরই এ ঘটনা ঘটেলা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এ ঘটনায় নিহতের দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে জাকিয়াকে আসামি করে মামলা দায়ের করেছেন। সে মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে এক শিশুকে হত্যার পর পকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ

প্রকাশের সময় : 04:10:53 pm, Friday, 1 May 2020