বরিশালে এক বৃদ্ধ নিখোঁজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে এক বৃদ্ধ নিখোঁজ

বরিশালে এক বৃদ্ধ নিখোঁজ

বরিশালে এক বৃদ্ধ নিখোঁজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। আফসার আলী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।

 

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত হাফেজ খানের ছেলে ৭৫ বছর বয়সী আফসার আলী খান স্ত্রীর সাথে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে খুঁজতে থাকে।

 

 

বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নদীতে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD