বরিশালে এক ঘন্টার বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে এক ঘন্টার বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী

বরিশালে এক ঘন্টার বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী

বরিশালে এক ঘন্টার বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান।

 

 

 

তবে তা এক ঘণ্টার জন্য। প্রতীকী দায়িত্ব নিয়েই বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। সে প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসন।

 

 

মঙ্গলবার বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীন হন সকলে। ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।

 

 

কণ্যাশিশু দিবস উপলক্ষে, নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থ্যা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এই আয়োজনের। পরে এক গোলটেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধসহ করনীয় তুলে ধরেন বক্তারা। আর স্বপ্নের কথা তুলে ধরেন এক ঘণ্টার কমিশনার।

 

 

নারীবান্ধব বরিশাল বিভাগ গড়ে তুলতে তুলে ধরেন নানা সুপারিশমালা। বিভাগীয় কমিশনারও ঘোষণা দেন এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের।

 

 

বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন।

 

 

এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। তবে এ জন্য প্রথমত পরিবার এবং সমাজকেই দায়িত্ব নিতে হবে-সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়ে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD