বরিশালে একদিনে ১৩ মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশালে একদিনে ১৩ মৃত্যু

বরিশালে একদিনে ১৩ মৃত্যু

বরিশালে একদিনে ১৩ মৃত্যু, রেকর্ড আক্রান্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭১০ জন শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।

 

 

 

দেশে করোনা সংক্রমণের পর থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১০৯ জনে। মোট মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৬৪ জন।

 

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল জেলায় ৯ হাজার ৩৯৬ জন। এছাড়া পটুয়াখালীতে দুই হাজার ৮৪৩ জন, ভোলায় দুই হাজার ২৫৬ জন, পিরোজপুরে তিন হাজার ১০৩ জন, বরগুনায় এক হাজার ৮৩৭ জন এবং ঝালকাঠিতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৭৪ জন।

 

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এ হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন এবং উপসর্গ নিয়ে ৫৯৬ জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD