বরিশালে এএসআই হাবিবুর রহমান আর নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে এএসআই হাবিবুর রহমান আর নেই

বরিশালে এএসআই হাবিবুর রহমান আর নেই

লাশ
প্রতিকী ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

 

 

তিনি জানান, এএসআই হাবিবুর গত ১৬ জুন অসুস্থতা বোধ করলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

 

 

বিএমপির কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, হাবিবুর রহমানের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়াবেটিস ছিল। এছাড়াও তার হার্টে রিংও পড়ানো ছিল। নানান ধরণের রোগে আক্রান্ত শারীরিক অসুস্থতার কারণে সে ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হন এবং মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

 

 

এএসআই হাবিবুর বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD